এনএফরেল আলিপুরদুয়ার বিভাগের ‘স্বচ্ছ রেল স্বচ্ছ ভারত’ কর্মসূচী : প্রভাতফেরি-গান-পথনাটিকা

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৬ সেপ্টেম্বর’১৯:-

“স্বচ্ছ রেল, স্বচ্ছ ভারত” শিরোনামে কর্মসূচী পালন করল উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশন। সোমবার সকাল আটটায় আলিপুরদুয়ার ডিআরএম অফিসের সামনে থেকে প্রথমে স্বচ্ছ ভারত শপথ অনুষ্ঠান হয়। এরপর প্রভাত ফেরি, গান ও পথ নাটকের মাধ্যমে স্বচ্ছ রেলের প্রচার চালানো হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম কে এস জৈন সহ অন্যান্য আধিকারিকরা। এদিন ডিআরএম স্বয়ংএ ট্রেনে উঠে বিভিন্ন রেল যাত্রীদেরকে প্লাস্টিকের ব্যাগের পরিবর্তে কাপড়ের ব্যাগ বিতরন করেন। এছাড়া রেলের অন্যান্য আধিকারিকরাও এদিন রেলের এই কর্মসূচীতে সামিল হয়েছিলেন।

Leave a Reply

error: Content is protected !!