নদীর ধারে অভিসার : প্রেমিকার সঙ্গে বাদানুবাদে জলে ঝাঁপ প্রেমিকের : উদ্ধার মৃতদেহ

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২আগস্ট’১৯:-

প্রেমিকার সাথে কথা কাটাকাটির জেরে, যুবকের নদীতে ঝাঁপ, নদী থেকে দেহ উদ্ধার করা হয় যুবকের। ঘটনাটি ঘটেছে, নাগরাকাটা জলঢাকা নদীর বাঁধের কাছে। সূত্রের খবর, মৃত যুবকের নাম মোঃ রফিকুল, খানাপাড়া এলাকার বাসিন্দা। মোহাম্মদ রফিকুল নামে যুবকটি মালবাজার কলেজের, কলা বিভাগের ছাত্র ছিলেন বলে জানা গিয়েছে। রফিকুলের মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে পুলিশ তদন্ত করছে।

জানা যায়, রফিকুলের সাথে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল দীর্ঘদিনের। প্রায়ই তারা দেখা করতেন। রবিবার বিকেলেও রফিকুল তার প্রেমিকের সাথে জলঢাকা নদীর বাঁধে বেড়াতে যান। সেখানে দুজনে কিছুটা সময় কাটায়, কিছুক্ষণ পর তাদের দুজনের মধ্যে কোনো এক বিষয় নিয়ে ঝগড়া লাগে বলে জানায়, রফিকুলের প্রেমিকা। সেই সময় যুবকটি রেগে গিয়ে, নদীতে ঝাঁপ দেয় বলে জানানো হয়। ঘটনাটি জানাজানি হতেই, পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা সেই সময় ঘটনাস্থলে পৌঁছে, নদীতে রফিকুলের খোঁজ শুরু করেন।

কিন্তু, রাতে তল্লাশি করে খোঁজ না পাওয়ার জন্য, পরের দিন সোমবার সকাল ১১ টা নাগাদ আবারো তল্লাশি শুরু করে। তল্লাশি চলাকালীন, ভাঙ্গাপাড়ার কাছে জলঢাকা নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। গোটা ঘটনায় এলাকায়, শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ মৃত দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনার তদন্তে নেমেছে ।

Leave a Reply

error: Content is protected !!