জাতীয় যুব নেতৃত্ব প্রোগ্রাম : উদ্যোগে নেহেরু যুব কেন্দ্র ও আইনী পরিষেবা কর্তৃপক্ষ

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট , ২৭ আগস্ট’১৯ :-

দক্ষিণ দিনাজপুর নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে এবং দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সহায়তায় আজ কুশমণ্ডি বিডিও অফিসের সভাকক্ষে অনুষ্ঠিত হলো ‘জাতীয় যুব নেতৃত্ব প্রোগ্রাম’ । কুশমণ্ডি ব্লকের বিভিন্ন এলাকার যুবকদের নিয়ে ‘প্রতিবেশী যুব সংসদ ২০১৯-২০’ এই শিরোনামে আজকের অনুষ্ঠান উদ্বোধন করেন মাননীয়া সুনন্দা বিশ্বাস সভাপতি, কুশমণ্ডি পঞ্চায়েত সমিতি । কর্মশালায় সক্রিয় অংশগ্রহণ করেন সূরজ দাশ সদস্য চাইল্ড ওয়েলফেয়ার কমিটি দক্ষিণ দিনাজপুর, শ্যামল রায় এ সি ও কুশমণ্ডি ব্লক সহ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর আইনি পার্শ্বসেবক উমেদ আলী, লক্ষণ চন্দ্র হাড়ি, মোক্তদুল হোসেন, ধূলিবালা সরকার, সাদ্দাম হোসেন, জয়শ্রী দেবশর্মা, আনারুল ইসলাম এবং উজ্জীবন সোস্যাইটির সদস্য সুভান ঘোষ , নীহার পাল , সুমন চক্রবর্তী , সুদীপ্ত রায় , শংকর মালী দীপঙ্কর রায় সহ অনেকেই । সারা ভারতবর্ষ জুড়ে বর্তমানে তীব্র জলসংকট চলছে । সেই বিষয়কেই মাথায় রেখে আজকের এই ‘মক পার্লামেন্ট’ । ভবিষ্যতে দেশের জলসংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আজকের উপস্থিত সভার সকল সভাসদগণ ৷ এ নিয়ে চিন্তিত আজকের মক পার্লামেন্টের সরকার এবং বিরোধী দলগুলিও৷ জল সংরক্ষণে আরো বেশি গুরুত্ব দেওয়া, যেসব মানুষ ও স্বেচ্ছাসেবী সংস্থা জল সংরক্ষণ নিয়ে কাজ করছে, তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং জল সংরক্ষণের পদ্ধতি সম্পর্কে একে অপরকে সচেতন করার জন্য আজকের আলোচনা সভায় উঠে আসে । এক বছর পরই গভীর জল সংকটে ভুগবে গোটা ভারত৷‌ দেশের সর্বোচ্চ পরিকল্পনা সংস্থা ‘‌নীতি আয়োগ’ এ কথা জানিয়েছে‌৷ দুশ্চিন্তায় গোটা দেশ৷
মক পার্লামেন্টে আজ এক সাংসদ সদস্য জানান
‘‌‘‌ভারতে মোট ৬ লক্ষ ৫৬ হাজার গ্রাম রয়েছে৷ সেখানে ১৯ কোটি ১৯ লক্ষ পরিবার বসবাস করে৷ জনসংখ্যা প্রায় ১৩০ কোটি৷ গতবছর জুনে মাসে নীতি আয়োগের এক সমীক্ষায় দেখা গেছে ৬০ কোটি মানুষের জন্য বিশুদ্ধ পানীয় জলের কোনো বন্দোবস্ত নেই৷ দেশে মোট ১৮ শতাংশ মানুষ পাইপলাইনে পানীয় জলের পরিষেবা পাচ্ছেন৷ বিভিন্ন রাজ্যে পানীয় জলের গভীর সংকট দেখা দিয়েছে৷ দেশের বিভিন্ন প্রান্তে আর্সেনিক ও ফ্লোরাইডের উপস্থিতি দেখা যাচ্ছে৷ ভূগর্ভস্থ জল তুলে চাষাবাদ-সহ অন্যান্য কাজে লাগানোয় জলস্তর ক্রমশ ধ্বংস হয়ে যাচ্ছে৷ সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন উজ্জীবন সোসাইটি, তিওড়, হিলি, দক্ষিণ দিনাজপুর এবং সহায়তায় ছিলেন কুশমন্ডি বিডিও অফিস ও কুশমণ্ডি সামসিয়া মিলন সংঘ । সভাপতি সুনন্দা বিশ্বাস বলেন নেহেরু যুব কেন্দ্রের এমন উদ্যোগ আগামীতে আরো হোক এই ব্লকে ।

Leave a Reply

error: Content is protected !!