৮০ ফ্যামিলির ৯৯ প্রজাতির মোট ১৯,২২৫টি পাখি : গণনায় নয়া রেকর্ড কাজিরাঙ্গার |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৩ জানুয়ারি’২০২০ :-

ফাইল চিত্র

একশৃঙ্গ গন্ডার, ওয়াটার বাফেলো প্রভৃতি বিপুল সংখ্যক স্তন্যপায়ীর বিচরন ক্ষেত্র হিসেবে সকলেরই চিরপরিচিত কাজিরাঙা জাতীয় উদ্যান । এবার পাখিদের সাম্রাজ্যেও আধিপত্য বিস্তার করে নতুন রেকর্ড করল কাজিরাঙা ! সম্প্রতি ৯৬টি বিভিন্ন প্রজাতির ওয়েটল্যান্ড বার্ড ( জলাভূমিতে বিচরনকারী পাখি ) পাওয়া যায় এই জাতীয় উদ্যানে । এই বিপুল সংখ্যক ওয়েটল্যান্ড বার্ড এর সুবাদে ভারতের প্রথম সারির বন্যপ্রানী সংরক্ষন কেন্দ্রগুলির সাথেই নিজের নাম নথিভুক্ত করে ফেলল কাজিরাঙা ।

কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের আধিকারিকরা এবং এভিয়ান বিশেষজ্ঞরা ৯ এবং ১০ই জানুয়ারী দ্বিতীয় ওয়েটল্যান্ড বার্ড গণনাকার্যটি পরিচালনা করেন। গননায় ৮০ টি ফ্যামিলির অধীনে ৯৯ টি প্রজাতির মোট ১৯,২২৫টি পাখি পাওয়া গিয়েছে।

রবিবার পার্কের বিভাগীয় বন কর্মকর্তা রমেশ সি গোগোই একটি সর্বভারতীয় ইংরেজী দৈনিক’কে জানান, “গননায় সর্বাধিক ৬,১৮১ বার-হেডেড গুজ পাওয়া যায় এবং এর পরে কমন টিল ১,৫৫৭টি এবং নর্দার্ন পিনটেইল ১,৩৫৯টি পাওয়া গিয়েছে। তিনটিই অনাটিডি ফ্যামিলির” ।

অন্যান্য প্রজাতির মধ্যে রয়েছে গ্যাডওয়াল, কমন কুট, লেসর হুইস্লিং ডাক্, ইন্ডিয়ান স্পট-বিল্ড ডাক্, লিটল করমোরেন্ট, ফেরুজিনিয়াস ডাক্, টুফড ডাক্, ইউরেশিয়ান উইজিয়ন, এশিয়ান ওপেনবিল, নর্দার ল্যাপউইং, রুডি শেলডাক এবং স্পট-বিল্ড পেলিকান।

মিঃ গোগোই আরও জানান, সমীক্ষায় পার্কের চারটি রেঞ্জ – আওরাতলি, বাগোরি, কোহোরা এবং বুড়াপাহার কভার করা হয় । অর্ধেকেরও বেশি পাখি (৯৬ টি প্রজাতির ৮৫ টি) পাওয়া যায় আগরোটোলি রেঞ্জে। এর প্রধান কারণ হোল কাজিরাঙ্গার ৯২টি বহুবর্ষজীবী জলাভূমির মধ্যে বৃহত্তম সোহোলা এই অঞ্চলেই রয়েছে । “অবাক হওয়ার মতো বিষয় নয়, গণনা করা ৩৪% এরও বেশি পাখি সোহোলায় পাওয়া গেছে,” তিনি বলেন ।

Leave a Reply

error: Content is protected !!