নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম , ২৩ সেপ্টেম্বর’১৯:-

ছবি সৌজন্য – এস ডি বিজু
ফের খবরের শিরোনামে রহস্যাবৃত অরুণাচল প্রদেশের ‘নামদাফা জাতীয় উদ্যান ‘ । আবিষ্কৃত হল এক নতুন প্রজাতির ব্যাঙ । যার সাধারণ নামকরণ করা হয়েছে ‘ইওস’ , বৈজ্ঞানিক নাম রাখা হয়েছে ‘মাইক্রোহাইলা মাইক্রোহাইলাদি’ (Microhyla species (Anura: Microhylidae) । নয়া আবিষ্কারের আনন্দ দেশের তামাম পরিবেশ প্রেমী মহলে ।
ইস্টার্ন হিমালয়ের নামদাফা জাতীয় উদ্যানের ‘রিপরিয়ান মিড এলিভেশন ফরেস্ট ‘ , বিখ্যাত জানা -অজানা প্রাণী কুলের জন্য । সেখানেই নতুন প্রাণ খুঁজছিলেন চার প্রকৃতি গবেষক , এস ডি বিজু , সোনালী গর্গ , রাচুনলিউ জি কামেই ও গোপীনাথ মহেশ্বেরণ । এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৬০ মিটার উচ্চতায় তারা ব্যাঙের সন্ধান পান । এর পর ল্যাবরেটরি তে নিয়ে এসে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর নতুন প্রজাতির এই ব্যাঙের খবর প্রকাশ্যে আসে । গোটা অনুসন্ধান পর্ব ও তার ফলাফল প্রকাশিত হয় ‘জুটকসা’ নামক বিজ্ঞান -জার্নালে ।
‘মাইক্রোহাইলা জেইলানিকা ‘ গোত্রের ব্যাঙের সঙ্গে সাদৃশ্য থাকলেও , এই নতুন প্রজাতির ব্যাঙটি তার , গায়ের রং -সাইজ – ডরসেল ও গায়ের ডোরা দাগের জন্য আলাদা করেই নজরে পড়বে বলে জানিয়েছেন বিজ্ঞান অনুসন্ধানকারীরা ।
নামদাফা জাতীয় উদ্যান এর আগেও পরিবেশ বিশ্বকে চমকে দিয়েছে তার প্রানের সমৃদ্ধি দিয়ে । তবে এই অরণ্য যে এখনও বহু ঐশ্বর্য তার গভীরে লুকিয়ে রেখেছে ,তার সামান্য প্রতিফলন এই নতুন প্রজাতির ব্যাঙ ,’ইওস’ ।
