বড়সড় নাশকতা এড়ালো আসাম : গ্রেফতার ৩ আইএস জঙ্গী |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৬নভেম্বর’১৯:-

বড়সড় নাশকতার হাত থেকে রেহাই পেলো আসাম। অসমের গোয়ালপাড়া থেকে তিন আইএস জঙ্গিকে গ্রেফতার করল দিল্লি ও অসম পুলিশ। নভেম্বরের গোড়াতেই সেই খবর পেয়েছিলেন কেন্দ্রের গোয়েন্দারা। লুইত জামিল জামান, মুকাদির ইসলাম ও রঞ্জিৎ ইসলাম নামে ওই তিন জঙ্গি নাশকতার ছক কষছে বলে গোপনসূত্রে জানতে পারে দিল্লি পুলিশ। ২৩ নভেম্বর দিল্লি পুলিশের একটি দল অসমের গোয়ালপাড়ায় আসে। দিল্লি পুলিশ জানায় , এই জঙ্গি মডিউল সম্পর্কে কোনও খবরই ছিল না স্থানীয় পুলিশের কাছে। তদন্তকারীদের জানিয়েছেন, প্রথমে গোয়ালপাড়ার দুধনৈ রাসের মেলা ও পরে দিল্লিতে বিস্ফোরণ ঘটানোর ছক কষছিল ওই জঙ্গিরা। তাদেরকে গ্রেপ্তার করার পাশাপাশি তাদের কাছ থেকে আইইডি এবং টাইমার উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে কেউ গাড়ির ড্রাইভার, কেউ মাছ ব্যবসায়ী কেউ আবার আধার কার্ড তৈরি করত। তিনজন অভিযুক্তই আইএসের হয়েও কাজ করতো বলে জানা যায়। মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হলে বারো দিনের জন্য পুলিশ হেফাজতে থাকার নির্দেশ দেন আদালত। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!