প্রজাতন্ত্র দিবসে ছন্দপতন অসমে : বিস্ফোরণে কেঁপে উঠল ডিব্রুগড় : আলফার হাত মনে করছে পুলিশ |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৬ জানুয়ারি’২০২০:-

প্রজাতন্ত্র দিবসের সকালে কেঁপে উঠল অসম।
সূত্রের খবর, রবিবার ৩০ মিনিটের ব্যবধানে দধুলিয়াজান, ডিব্রুগড়, সোনারী–সহ একাধিক জায়গায় হয়েছে বিস্ফোরণ। তবে বিস্ফোরণের তীব্রতা কম ছিল। ওই বিস্ফোরণের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায় নি। বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়তেই অসম জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। প্রত্যেক বিস্ফোরণ ঘটনার পর পুলিশ ওই এলাকা গুলোতে গিয়ে নিরাপত্তার ব্যবস্থা করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত বিস্ফোরণের দায় কেউ স্বীকার না করলেও ওই ঘটনার পিছনে আলফা (আই) এর হাত রয়েছে বলে পুলিশ প্রাথমিক ভাবে মনে করছে। প্রসঙ্গত, প্রজাতন্ত্র দিবস বয়কটের ডাক দিয়েছিল আলফা ।

এদিকে বিস্ফোরণের ঘটনায় পরই অঘোষিত কারফু জারি হয়ে যায় এলাকাজুড়ে । বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল, দোকানপাট । স্বাভাবিক জীবনযাত্রায় ছন্দপতন হয় । ঘটনকের পরই রাস্তায় রাস্তায় চলছে পুলিশি টহলদারি। প্রজাতন্ত্র দিবস উদযাপনের আগেই এই বিস্ফোরণের ঘটনাকে ‘কাপুরুষোচিত’ বলে আখ্যা দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। তদন্তের নির্দেশ দিয়েছে অসম প্রশাসন। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী।

Leave a Reply

error: Content is protected !!