নামনি অসমে উদ্ধার ট্রাক ভর্তি মোষের শিং : ধৃত ৩ |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম ,২৮ নভেম্বর’১৯:-

অসম বাংলার সীমানাবর্তী নিন্ম আসামের শ্রীরামপুর থেকে গতকাল নির্দিষ্ট খবরের ভিত্তিতে ৩১ নম্বর জাতীয় সড়কে তল্লাশি অভিযান চালিয়ে মহিষের শিং ও হাড় বোঝাই একটি ট্রাক আটক করে অসম বন বিভাগ । up -21c / n 1871রেজিস্ট্রেশন নম্বরের ১০ চাকার ট্রাকটি মনিপুরের লিলুঙ থেকে উত্তর প্রদেশের সম্বল যাচ্ছিলো । কচুগাওঁ বন বিভাগ গোপন সূত্র খবর পেয়ে জাতীয় সড়কে জোরদার তল্লাশি চালায় । গোসাইগাওঁ মহকুমার কচুগাওঁ এর ডি এফ ও মতিলাল বসুমাতারির নেতৃত্বে অভিযান চলে । অভিযানে অংশ নেয় অসম বন সুরক্ষা বাহিনী ও শ্রীরামপুর বনবিভাগের বনকর্মীরা । যৌথ তল্লাশিতে জাতীয় সড়কের পাশে একটি ধাবাতে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সনাক্ত করে তল্লাশি করা হয় । তল্লাশিতে ট্রাক ভর্তি মহিষের শিঙ ও হাড় পাওয়া যায় । চালক সহ তিনজনকে আটক করে গোসাইগাওঁ রেঞ্জ অফিসে নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদ করার জন্য । ধৃত ব্যক্তিরা হলেন মোহাম্মদ নাসিম ,আরবাজ খান ও মোহামেদ জুনাইদ । ধৃত তিনজন উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জেরাতে জানা গেছে ।আজ সকালে তাদের গোসাইগাওঁ আদালতে তোলা হয় । এই বিশাল পরিমান পশুর দেহাংশের বৈধতা খতিয়ে দেখছে পুলিশ ও বনবিভাগ ।

ভিডিও বার্তা দেখতে নীচের রেড লাইনে ক্লিক করুন …
নামনি অসমে উদ্ধার বিপুল পরিমাণ মোষের শিং , ধৃত ৩

Leave a Reply

error: Content is protected !!