খুলতে হবে বন্ধ চা বাগান : সিটুর দাবী আদায় মিছিল

নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম, 31 আগস্ট’19 :-

দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে ডুয়ার্সের বেশ কয়েকটি চা বাগান । এতোদঞ্চলের অর্থনীতির ধারক ও বাহক চা শিল্পের বিপর্যয় সম্পর্কে কমবেশি সকলেই অবহিত । এর মধ্যেই কেন্দ্র ও রাজ্যের টানাপোড়েনে রুগ্ণ -অচল অথবা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া চা বাগানের দুর্দশা, খবরের শিরোনাম এসেছে বারংবার। এবার দুর্গাপূজা প্রাক্কালে সেই বন্ধ চা বাগানগুলো চালু করার দাবি নিয়েই শনিবার বিকেলে আলিপুরদুয়ারের পথে নামল সিআইটিইউ, আলিপুরদুয়ার জেলা কমিটি । শহরের বক্সা ফরেস্ট রোডে তারা অন্যান্য দাবী ছাড়াও বন্ধ চা বাগান চালুর দাবীর স্লোগান নিয়ে মিছিলে হাঁটে । মুষ্টিমেয় কয়েকজন কর্মী সমর্থকদের মিছিল জনমানসে ততটা প্রভাব না ফেললেও, বন্ধ চা বাগানের বিপর্যস্ত অবস্থা সম্পর্কে মানুষের মনে চিরায়িত সেই প্রশ্নই তুলে দিয়েছে ফের একবার । প্রশ্ন একটাই ! টি টিম্বার ট্যুরিজম খ্যাত ডুয়ার্স , তার এই চা শিল্প নিয়ে আর কতদিন দূর্দশার জীবন কাটাবে !

Leave a Reply

error: Content is protected !!