দুই মোটর বাইকের ‘হেড অন কলিশন’ : স্পটডেড দুই আরোহী

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৮নভেম্বর’১৯:-

মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মৃত দুই। ঘটনাটি ঘটেছে, হরিশ্চন্দ্রপুর থানা কুশীদা রাজ্য সড়কে। সূত্রের খবর, শুক্রবার দুপুর নাগাদ মুখোমুখি বাইক সংঘর্ষে আফতাব আলি (২৫) ও তারিক আলম (২৭) নামে দুই যুবকের মৃত্যু হয়। জানা যায়, বাইক দুটির প্রবল গতিতে থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার বিকট আওয়াজে এলাকার মানুষ সেখানে ভিড় জমায়েত করেন। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় যুবকদের হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত হবে ঘোষণা করেন দুজনকেই। সেখান থেকে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ইতিমধ্যে মৃতদের পরিবারদের খবর দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছেন, ময়নাতদন্তের পর মৃতদেহ গুলি পরিবারের হাতে তুলে দেওয়া হবে।গোটা ঘটনাটি তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!