দেহ থেকে পা টেনে ছিঁড়ে ফেলল ঘাতক হাতি : বীভৎস মৃত্যু ফালাকাটায়

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম,১২অক্টোবর’১৯:-

প্রতীকী ছবি – সৌজন্য অন্তর্জাল

শরীর থেকে পা সম্পূর্ণ আলাদা, টেনে ছিঁড়ে ফেলা হয়েছে । বীভৎসতা চূড়ান্ত দৃশ্যের সাক্ষী থাকল ফালাকাটা । হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা -বীরপাড়া জাতীয় সড়কে শাললাইন এলাকায়। সূত্রের খবর, শনিবার ভোরে শাললাইন এলাকায় রক্ত পড়ে থাকতে দেখেন পথচারীরা। একটু এগিয়ে দেখেন এক ব্যক্তির শরীর থেকে একটি পা সম্পূর্ণ আলাদা, একটি মৃতদেহ পড়ে আছে। ঘটনার খবর ছড়াতেই এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। মানুষের ভিড় জমায়েত হয় ঘটনাস্থলে। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে জটেশ্বর ফাঁড়ি ও দলগাঁও রেঞ্জের বনকর্মীরা পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম গোপাল আচার্য। ফালাকাটা ব্লক সদরের সুভাষ কলোনি এলাকায় বাসিন্দা। বন দপ্তরের দলগাঁও রেঞ্জ সূত্রে জানানো হয়েছে, হাতির হানায় মৃত্যুর কারণে গোপাল আচার্য পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।

Leave a Reply

error: Content is protected !!