নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৬ অক্টোবর’১৯:-

গোপন সূত্রে খবর পেয়ে ফের উদ্ধার করা হলো রয়্যাল বেঙ্গল টাইগারের প্রায় ১৪ফুট লম্বা চামড়া ও হাড়। গ্রেপ্তার করা হয়েছে দুই পাচারকারীকে। মঙ্গলবার সন্ধ্যায় বৈকন্ঠপুর বনবিভাগের স্পেশাল টাস্ক ফোর্স হাসিমারা থেকে সেগুলিকে উদ্ধার করে এবং ভুটানের বাসিন্দা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ধৃতরা ইয়ংবা নানং এবং নাগমে ওয়াংডি। ঘটনা প্রসঙ্গে, বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত জানান, গোপন সূত্র থেকে পাওয়া খবর অনুসারে অভিযান চালিয়ে একটি রয়্যাল বেঙ্গল টাইগারের চামড়া ও হাড় উদ্ধার করা হয়েছে এবং ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ওই চামড়া ও হাড় নেপালে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধৃতরা জানায়। বুধবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে হাজির করা হবে।