নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৫ আগস্ট’১৯:-

রবিবার আলিপুরদুয়ার জেলা আন্ত:স্কুল দাবা চ্যাম্পিয়শিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো আলিপুরদুয়ার ইনডোর স্টেডিয়ামে। অনুষ্ঠানের উদ্যোক্তা, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট চেস সার্কেল। ইনডোর স্টেডিয়ামে ক্রীড়া অনুষ্ঠানটি আয়োজন করবার জন্য অনুমতি দিয়ে সাহায্য করেছে জেলা প্রশাসন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে জেলার ৩৫টি স্কুলের ১২০জন ছাত্র ছাত্রী মোট ৫টি রাউন্ডে খেলছে। তিনটি বিভাগে খেলা হয়েছে, আন্ডার ১০, আন্ডার ১৪ এবং আন্ডার ১৮। প্রতিটি বিভাগে দশম স্থান পর্যন্ত ছাড়াও, স্কুলভিত্তিক রেঙ্কে পুরষ্কার দেওয়া হয়েছে।
সংস্থার তরফে সভাপতি জ্যোতির্ময় সেনগুপ্ত, সম্পাদক স্বপন বৈদ্য প্রমুখরা জানান, আন্ডার ১৮ বিভাগে পুরস্কার পেয়েছে সৃজন সরকার, গৌরব বাজাজ, সরদ্বীপ সাহু, সায়ন চক্রবর্তী, সায়ন সাহা, প্রণয় সরকার, দ্বীপরাজ পাল, মৌসুমি বর্মন, রণদীপ বসাক ও সুভ্রজ্যতি দাস। আন্ডার ১৪ বিভাগে পুরস্কার পেলেন তথাগত ভৌমিক, জ্যোতিষ্ক সেনগুপ্ত, অনিন্দ্য শুভ্র দাস, শেখর ঘোষ, রক্তিম দাস, উজ্জ্বল দাস, স্নেহা সাহা, রোহন বচ্ছর, সৌনক সাহা ও অংশুমান হালদার। আন্ডার ১০বিভাগে শতদল ঘোষ, ঋতু বৈদ্য, অরিন চৌধুরী, দেবরাজ সরকার, বেদাদিত্য দে, আর্যেশ দেবসংহ, সুভালোক সেনগুপ্ত, সৌন্য কুমার, শুভঙ্কর বাকালি ও শ্রুতি দাস পুরস্কার পেলেন। স্কুলভিত্তিক রেঙ্কে পুরস্কার পেয়েছে স্টেপিংস্টোন মডেল স্কুল। আলাদা করে পুরস্কৃত করা হয়েছে ছাত্রীদেরও। আন্ডার ১৮বিভাগে পুরস্কার পেলেন শ্রাবণী পাল, শ্রেয়া হালদার, জয়শ্রী রায় এবং আন্ডার ১৪ বিভাগে কোয়েল দেবনাথ, মৈত্রেয়ী দাস ও শ্রীময়ী সরকার।