সংহতি ক্লাব নৈশ ফুটবল ট্যুর্নামেন্ট : জয়ী বঙ্গাইগাঁও এফ সি |The4thcolumn

নিজস্ব প্রতিবেদক, কোচবিহার, ১০ ডিসেম্বর’১৯ :-

প্রথম বর্ষ সংহতি কাপ নৈশ ফুটবল টুর্নামেন্টে চাম্পিয়ান হল বঙ্গাইগাও এফ সি দল। দিনহাটা সংহতি ময়দানে সোমবার সন্ধ্যায় বঙ্গাইগাও এফসি দল মুখোমুখি হয় মুখোমুখি হয় শিলিগুড়ি ব্রাইট স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। এদিনের ফাইনাল খেলার প্রথমার্ধে বঙ্গাইগাও দলের খেলোয়াড়ের আত্মঘাতী গোলে শিলিগুড়ি ব্রাইট স্পোর্টিং ক্লাব এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে বনগাঁ দলের রঞ্জিত ব্রক্ষ্ম দুইটি গোল করে দলকে জয় এনে দেয় । সংহতি ময়দান এর ফাইনাল খেলা চলাকালীন উপস্থিত ছিলেন দিনহাটার এসডিপিও মানবেন্দ্র দাস, দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত, আবার এখানকার পুরসভার কাউন্সিলর অসীম নন্দী, ডি এস ও সম্পাদক বিষ্ণুব্রত বর্মন, দিনহাটা মহকুমা হাসপাতালে সুপার রঞ্জিত মন্ডল, চিকিৎসক কল্লোল ব্যানার্জি, আয়োজক সংস্থার সভাপতি অজয় রায় , সংস্থার সম্পাদক দীনেশ বিশ্বাস, ধর্মেন্দ্র সিংহ প্রমুখ। এদিনের খেলা টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়। দিনহাটা সংহতি মর্নিং ইউনিটের পরিচালনায় আট দলীয় নৈশ নক আউট এই ফুটবল টুর্নামেন্ট শুরু হয় গত দুই ডিসেম্বর। এদিন খেলা চলাকালীন শিলিগুড়ি ব্রাইট স্পোর্টিং ক্লাব প্রথম গোলটি দিতেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে বচসা শুরু হয়। বঙ্গাইগাও এফ সি দল মাঠ থেকে বেরোতেই উত্তেজনা বেড়ে যায়। মুহূর্তেই দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্তের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী সেখানে পৌঁছালে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ফের মাঠে নামে দুই দল।

পরবর্তীতে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই বঙ্গ দলের রঞ্জিত ব্রক্ষ্ম অল্প সময়ের ব্যবধানে দুটি গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়।

এ দিনের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় বঙ্গাইগাও এফসি দলের রঞ্জিত ব্রক্ষ্ম। নকআউট ফুটবল টুর্নামেন্টের ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হয় বিজয়ী দলের সুকের সিং ব্রক্ষ্ম। টুর্ণামেন্টে বেস্ট গোলকিপার হয় আসামের মুন্না ইসলারী। এদিনের খেলাকে ঘিরে সংহতি ময়দানে ফুটবল প্রেমীদের ভিড় উপচে পড়ে। খেলা শেষে বিজয়ী ও রানার্স দলের দুই অধিনায়ক এর হাতে ট্রফি তুলে দেওয়া হয়।

Leave a Reply

error: Content is protected !!