সংহতি মর্নিং ইউনিটের ফুটবল ট্যুর্নামেন্ট : ফাইনালে বঙ্গাইগাঁও এফ সি |The4thcolumn

নিজস্ব প্রতিবেদক, কোচবিহার, ৮ডিসেম্বর’১৯ :-

দিনহাটা সংহতি মর্নিং ইউনিটের পরিচালনায় ৮ দলীয়
সংহতি কাপ নৈশ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে উঠল বঙ্গাইগাও এফসি দল। দিনহাটার সংহতি ময়দানে শনিবার সন্ধ্যায় দ্বিতীয় সেমিফাইনাল খেলায় বঙ্গাইগাও এফসি দল ঝাড়খন্ড এফ সি দলকে ৫ – ০ গোলে পরাজিত করে জয়ী হয়। সংহতি কাপের এদিনের খেলায় বঙ্গাইগাও দলের সুখের সিং ব্রক্ষ্ম একাই চারটি গোল করে ম্যাচের সেরা হয়ে ম্যান অফ দ্যা ম্যাচ হয়। এ দিনের খেলায় মাঠে উপস্থিত ছিলেন দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত, দিনহাটা মহকুমা হাসপাতালে দুই চিকিৎসক উজ্জ্বল আচার্য, কল্লোল বন্দোপাধ্যায়, পরিচালন কমিটির সম্পাদক দীনেশ বিশ্বাস, ধর্মেন্দ্র সিংহ প্রমুখ। এদিনের সেমি ফাইনাল খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হয় বিজয়ী দলের সুখের সিং ব্রক্ষ্ম বলে উদ্যোক্তাদের দীনেশ বিশ্বাস, ধর্মেন্দ্র সিংহ জানান। এদিনের এই খেলাটি ঘিরে সংহতি ময়দানে ফুটবল প্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

error: Content is protected !!