নিজস্ব প্রতিবেদক,শিলিগুড়ি, ২১নভেম্বর’১৯:-

রয়েল বেংগল টাইগারের চামড়া ও হাতির দাত উদ্ধারের পর এবার বাংলাদেশে পাচারের আগেই এক লুপ্তপ্রায় প্যাঙ্গোলিন সহ পাচ ভূটানের পাচারকারিদের গ্রেফতার করলো উত্তরবংগ বনবিভাগের বৈকুন্ঠপুর স্পেশাল ট্যাস্ক ফোর্স। বনবিভাগ সুত্রে জানা গেছে গতকাল রাত্রে ডুয়ার্সের নাগরাকাটা এলাকায় গোপন সুত্রে খবর পেয়ে হানা দিয়ে এই পাচজন পাচারকারি সহ এই লুপ্তপ্রায় প্রানীটিকে আটক করে স্পেশাল ট্যাস্ক ফোর্সের টিম। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানাগেছে ৬ লক্ষ টাকায় এই প্যাঙ্গোলিনটিকে বাংলাদেশে নিয়ে গিয়ে বিক্রি করা হতো। এই লুপ্তপ্রায় প্যাঙ্গোলিনটিকে ভূটানের জংগল থেকে ধরা হয়েছিল। ধৃতদের নামপরিচয় তদন্তের স্বার্থে জানাতে চায়নি বনদফতর। আজ তাদের হেফাজতে নেবার জন্য আদালতে তোলা হবে বলে বন বিভাগ সুত্রে জানা গেছে।
অন্যদিকে একের পর এক এই পাচার কান্ড সামনে আসার পর উত্তরবংগের পরিবেশ ও পশুপ্রেমীদের অভিযোগ এসব থেকেই পরিষ্কার আবারও পাচারকারিরা উত্তরবংগে ভীষন ভাবে সক্রিয় হয়ে উঠেছে। পাশাপাশি আসাম থেকে নেপালে পাচার হতে যাওয়া বাঘের চামড়া ও হাতির দাত উদ্ধার ও গতকালকে প্যাঙ্গোলিন উদ্ধারের ঘটনা স্পষ্ট বোঝা যাচ্ছে উত্তরবংগকে পাচারকারিরা পাচারের জায়গা হিসেবে ব্যবহার করে চলেছে।