নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৭ জানুয়ারি’২০২০ :-

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশের অভিযানে উদ্ধার একটি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড কার্তুজ। আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে শিপলু রায় নামে এক যুবককে। গুরুং বস্তি এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় প্রধান নগর থানার পুলিশ। নগর থানার অন্তর্গত রাম নারায়ন মাঠের কাছে শিপলু রায়ের হেফাজত থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড কার্তুজ। ধৃতকে সোমবার শিলিগুড়ি আদালতে পাঠানো হয়।