নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ৯ সেপ্টেম্বর’১৯:-

নষ্ট হয়ে গেছে শিলিগুড়ির পানিট্যাঙ্কি মোড়ের ঘড়িটি। সেটা ঠিক করা নিয়ে হেলদোল নেই কারোরই। সূত্রের খবর, একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে লাগানো হয়েছিল ঘড়ি স্তম্ভটি। দীর্ঘদিন ধরে বেশ ভালোই চলছিল ঘড়িটি। তবে বেশ কয়েক বছর যাবৎ মাঝে মাঝেই বন্ধ হয়ে পড়ছে ঘড়িটি। ঠিক করা হলেও আবার কিছুদিন পর সেই আগের অবস্থায় ফিরে আসছে ঘড়িটি। প্রসঙ্গত, গোটা রাজ্যের কাছে বর্তমানে পানিট্যাঙ্কি মোড় ঘড়ি মোড় নামে পরিচিত পেয়েছে। বর্তমানে মোবাইলের ব্যবহারের ফলে হাত ঘড়ি ব্যবহার ছেড়েছে মানুষ। তাও এখনো বহু পথচলতি মানুষেরা ভরসা করে সেই ঘড়ি মোড়ের ঘড়িটির উপর। প্রশাসনিক কর্তারাও অনেকে ঘড়িটির উপরেই ভরসা করে কাজ করে চলেন। ঘড়িটি নষ্ট হয়ে থাকায় সমস্যা হচ্ছে সাধারণ মানুষের।