রাতের অন্ধকারে পেঁয়াজ লুঠ : উত্তেজনা চরমে |The4thcolumn

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ৮ ডিসেম্বর’১৯:-

স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে পেয়াজ সরানোর অভিযোগ। পাল্টা অভিযোগ মালিকপক্ষের বিরুদ্ধে। জানা গেছে, রাতের অন্ধকারে শিলিগুড়ির একটি পেয়াজের গোডাউন থেকে পেয়াজ সরানোর অভিযোগ উঠল ওখানকারই স্থানীয় কিছু মানুষের বিরুদ্ধে। অভিযোগ, রাতের অন্ধকারে পেয়াজ সরাচ্ছিলেন স্থানীয় কিছু মানুষ যারা ওই এলাকার বাসিন্দা হিসাবে পরিচিত। অন্যদিকে পাল্টা অভিযোগ, রাত দুটোর সময়ে স্থানীয় এক বাসিন্দা গাড়ির শব্দ শুনতে পান। তিনি দুর থেকে দেখেই বুঝে গেছিলেন যে, পেয়াজ ট্রাকে করে অন্যত্র সরানো হচ্ছে, তৎক্ষণাৎ তিনি চিৎকার করে লোক ডাকলে সবাই এসে পৌছলে একটি ভ্যান দেখতে পান। স্থানীয় মানুষের অভিযোগ, ওটা গোডাউনের মালিকের কাজ তিনি ইচ্ছা করে পেয়াজ সরাচ্ছেন। পেয়াজের দাম বেশী তাই তিনি বাইরে পাঠাচ্ছেন বেশী টাকার লোভে। এবিষয়ে গোডাউনের মালিকের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ মানতে নারাজ। ঘটনার তদন্ত চলছে।

Leave a Reply

error: Content is protected !!