তিনটি ওয়ান শটার সহ ধৃত চার দুষ্কৃতী

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩আগস্ট’১৯:-

প্রতীকী চিত্র -সৌজন্যে অন্তর্জাল

শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্র সহ ধৃত চার দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে, নিউ জলপাইগুড়ির ফুলবাড়ি এলাকায়। পুলিশ সূত্রের খবর, সোমবার চারজন দুষ্কৃতীকে গোপন সূত্রের খবরের ভিত্তিতে ধরা হয়েছে। ধৃত দুষ্কৃতীরা হলেন, নিবাস বর্মন, সামিন রহমান, বিপ্লব বর্মন ও হিতেন রায়। এরা সকলেই কোচবিহারের দিনহাটার বাসিন্দা। এনজিপি থানার ডিসিপি ইন্দিরা মুখার্জি বলেন, দুষ্কৃতীরা একটি গাড়িতে করে আসছিলো। দুষ্কৃতীদের কাছ থেকে তিনটি ওয়ান শাটার বন্দুক পাওয়া যায়।

উল্লেখ্য, শিলিগুড়িতে একের পর এক ডাকাতির ঘটনা ঘটে যাচ্ছে। এরমধ্যে শিলিগুড়িতে বর্ধমান রোডে একটি ফিনান্স কোম্পানিতে ডাকাতি হয়। এছাড়া কয়েকটি বাড়িতে ডাকাতির ঘটনাও পর পর ঘটে। এইসব ডাকাতি পেছনে তাদের হাত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও তাদের পুরনো কোন ক্রাইম রেকর্ড আছে কিনা তাও জানার চেষ্টা করছে পুলিশ। দিনহাটা পুলিশ থানায় খবর দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তাদের আজ জলপাইগুড়ি আদালতে তোলা হবে।

Leave a Reply

error: Content is protected !!