নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৬ আগস্ট’১৯:-

লুটপাটের ঘটনার কিনারা করতে পারেনি পুলিশ। ধর্নায় বসলো গ্রাহকরা। শিলিগুড়ির বর্ধমান রোডের একটি ফিন্যান্স সংস্থার অফিসে ঘটেছিল লুটপাটের ঘটনা। এখনো সেই ঘটনার কিনারা না হওয়ায় সোমবার ওই সংস্থার অফিসের সামনে ধর্নায় বসে গ্রাহকরা। গ্রাহকরা জানান, সোনা অথবা বর্তমান বাজারে সোনার যা মূল্য রয়েছে তা অবিলম্বে তাঁদের ফেরত দিতে হবে। এদিন ব্রাঞ্চ ম্যানেজারকে একটি স্মারকলিপি দিয়েছেন গ্রাহকরা। শিলিগুড়ি থানাতেও একটি স্মারকলিপি তারা জমা দেবেন বলেও জানিয়েছেন।