নিজস্ব প্রতিবেদক ,শিলিগুড়ি, ১৩ নভেম্বর’১৯ :-

প্রায় ১ কোটি টাকা মুল্যের ইউ এস ডলার সহ একজন মহিলা সমেত দুই জনকে কাঞ্চনজংঘা ট্রেন থেকে আটক করল নকশাবাড়ি শুল্ক বিভাগ। গতকাল গোপন সুত্রে খবর পেয়ে রাত সাড়ে দশটা নাগাদ এন জে পি স্টেশনে হানা দিয়ে কলকাতা থেকে শিলচরগামী কাঞ্চনজংঘা এক্সপ্রেস ট্রেন থেকে এই দুইজনকে আটক করে নকশালবাড়ির শুল্ক বিভাগ। তাদের সংগে থাকা ব্যাগে তল্লাসি চালিয়ে তাদের ব্যাগ থেকে এই কোটি টাকার ইউ এস ডলারের ( ১ লাখ, ৩৮ হাজার, ৭০০ ডলার) পাশাপাশি ২৬ হাজার ভারতীয় টাকা উদ্ধার করে শুল্ক দফতরের আধিকারিকরা।ধৃতদের নাম রাহুল পিঊ ও লাথন পিঊ। এদের মা ও ছেলের সম্পর্ক বলে জানা গেছে।

ধৃত দুই জন আইজলের বাসিন্দা। শুল্ক দফতরের সুপার শ্যামল মজুমদার এই বিপুল পরিমান ইউ এস ডলার উদ্ধারের বিষয়টি জানিয়ে বলেন মুলত এরা ময়ানমার থেকে এদেশে পাচার হয়ে আসা সোনা কলকাতায় গোপনে নিয়ে গিয়ে বিক্রি করে তা ইউ এস ডলারে পরিনত করে ফের তা ময়ানমারে পাচার করে থাকে বলে এদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে।এদের আরও জিজ্ঞাসাবাদ চালানো হবে বলে তিনি জানান।