ভোর থেকে লাইনে দাঁড়িয়ে হয়রান মানুষ : স্বাস্থ্যসাথী কার্ড ঘিরে তুলকালাম |The4thcolumn

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ৫ ডিসেম্বর’১৯:-

স্বাস্থ্যসাথী কার্ড জমা দেওয়াকে কেন্দ্র করে তুলকালাম কান্ড শিলিগুড়িতে। বিপাকে সাধারণ মানুষ। জানা গেছে, স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড জমা নেওয়া হচ্ছে শিলিগুড়ির বাঘাযতীন পার্কের রবীন্দ্রমঞ্চে। সেই কারণে ভোর চারটে থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকছে সাধারণ মানুষ। শিলিগুড়িবাসীর দাবী, ওয়ার্ড থেকে বলা হয়েছে যে প্রতিটি ওয়ার্ডের জন্য আলাদা আলাদা কাউন্টার করা হবে। কিন্তু সেখানে চিত্র উল্টো, সব ভুল তথ্য। সব মিলিয়ে মিশে একাকার। কাউন্টারে লোক নেই, মাত্র চারটি কাউন্টার খোলা হয়েছে। সেখানে প্রায় পাঁচ থেকে সাত হাজার লোক বাইরে দাড়িয়ে আছে। আরো বলা হয়েছিল, একহাজার লোক কাগজ জমা দিলেই পেয়ে যাবে কার্ড। কিন্তু কেউ কার্ড পাচ্ছে না, উলটে হয়রানি হতে হচ্ছে সাধারণ মানুষকে। ফলে কার্ড পাওয়া নিয়ে দুশ্চিন্তায় সাধারণ মানুষ। রাজ্য সরকারের এই প্রকল্প বিপুল জনপ্রিয়তা পেয়েছে, কিন্তু যাদের কথা চিন্তা করে এই প্রকল্প, তারাই যদি পরিষেবা ঠিকমত না পায় তবে এই প্রকল্প তো বাস্তবায়নই হবে না, এমনটাই বলছে আমজনতা ।

Leave a Reply

error: Content is protected !!