সেবকে পথ দুর্ঘটনা : পর পর গাড়িতে ধাক্কা লরির : খাদে টাটা সুমো : আহত ৫ |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৯নভেম্বর’১৯:-

ঘটে গেল এক মর্মান্তিক দূর্ঘটনা। ঘটনাটি ঘটেছে, শিলিগুড়ির কাছে সেবক ফাঁড়ি সংলগ্ন এলাকায়। সূত্রের খবর, মঙ্গলবার সকালে তিস্তার খাদে পড়ে যায় এক টাটা সুমো। দুর্ঘটনায় আহত হয় ৫ জন। জানা যায়, একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর দুটি ছোটো যাত্রীবাহী গাড়িতে ধাক্কা মেরে রাস্তায় উলটে যায়। ঘটনার খবর ছড়াতেই এলাকার মানুষ সেখানে ভিড় জমায়েত করেন। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে, গুরুতর আহত অবস্থায় যাত্রীদের উদ্ধার করে শিলিগুড়ির একটি নার্সিংহোমে নিয়ে আসা হয়। ঘটনার জেরে বন্ধ শিলিগুড়ি সিকিম ও ডুয়ার্স এর সড়ক যোগাযোগ। ঘটনায় জেরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাস্থলে রয়েছে সেবক ফাঁড়ির পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!