নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ৮ডিসেম্বর’১৯:-

এবারে নভেম্বর থেকেই শীত পড়ে গেছে পুরো দস্তুর। কিন্তু কষ্ট শুরু হয়ে গেছে দুঃস্থ মানুষদের। দুঃস্থ অসহায়দের শীতবস্ত্র দিতে এগিয়ে এসেছে শিলিগুড়ির ডুয়ার্স হিউম্যান কেয়ার সোসাইটি। তাদের পক্ষ থেকে রবিবার ছুটির দিনে দুস্থদের জন্য শীতবস্ত্র নেবার তাগিদে শিলিগুড়িতে বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছ থেকে পুরানো জামাকাপড় দেবার আবেদন করা হয়। সেই ডাকে সাড়া দিয়ে প্রত্যেকেই বের হয়ে এসে তাদের হাতে জামাকাপড় তুলে দেন। এদিন ওই সংস্থার পক্ষ থেকে বাবলু তালুকদার জানান, আমরা প্রতি শীতেই এই আয়োজন করি, এবারেও তাই করেছি, আমরা শিলিগুড়ির সমস্ত মানুষের কাছে আবেদন করছি বস্ত্রদানের জন্য। এদিন প্রায় পঞ্চাশ জন মানুষ বস্ত্রদান করেছেন।
