তিনদিন ধরে হাসপাতালে মৃতদেহ : মুখ ফিরিয়েছে মৃত গৃহবধূর পরিবার

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৯নভেম্বর’১৯:-

পরিবারকে খবর দেওয়া সত্ত্বেও, তিনদিন যাবত পরে রয়েছে হাসপাতালে রোগীনির মৃতদেহ। ঘটনাটি ঘটেছে, শিলিগুড়ির জেলা হাসপাতালে। সূত্রের খবর, শনিবার রাতে সীমা চক্রবর্তী নামে এক মহিলা মৃত্যু হয়। হাসপাতলের তরফ থেকে সীমা চক্রবর্তীর পরিবারকে মৃত্যুর খবর দেওয়া হয়। খবর দেওয়া সত্যেও কেউ আসেন নি এখনো পর্যন্ত সীমা চক্রবর্তীর মৃতদেহকে নিতে। জানা যায়, সীমা চক্রবর্তী শিলিগুড়ির সুকান্তনগর 38 নম্বর ওয়ার্ড বাসিন্দা। স্বামীর নাম দিপু চক্রবর্তী।সীমা চক্রবর্তী নামে মহিলাকে তাঁর পরিবারের লোকেরা শারীরিক অসুস্থতার কারণে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করিয়েছিলেন। শনিবার রাতে মৃত্যু হবার পর হসপিটাল থেকে খবর দেওয়া হলেও, পরিবারের লোক এখনো পর্যন্ত হাসপাতালের আসেনি। তিনদিন ধরে শিলিগুড়ি জেলা হাসপাতালের মর্গে পড়ে রয়েছে রোগীনির মৃতদেহ। ইতিমধ্যে গোটা ঘটনার খবর ছড়াতেই গোটা হাসপাতালে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও ডাক্তার এবং হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কিছু জানা যায়নি।

Leave a Reply

error: Content is protected !!