নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০৭ডিসেম্বর’১৯:-

মর্মান্তিক পথ দূর্ঘটনায় নিহত বিজেপি দার্জিলিং জেলা সভাপতি অভিজিৎ রায় চৌধুরী। দূর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। সূত্রের খবর, রাত তিনটে নাগাদ বহরমপুর থানার ভাকুরি মোড়ের কাছে তাঁদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। জানা যায়, শুক্রবার সন্ধ্যায় কলকাতায় বিজেপির রাজ্য দপ্তরে এক বৈঠকে দলের ২৩জন সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণা করা হয়। সেখানে শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি পদে অভিজিৎ পুনর্নির্বাচিত হন। সেই বৈঠক সেরে রাতেই তাঁরা চারজন গাড়িতে শিলিগুড়ি ফিরছিলেন। সেই সময় তার গাড়ির সাথে মুখোমুখি একটি গাড়ির সংঘর্ষ হয়। এরপর তাকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। অন্যদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে শিলিগুড়ি রাজনৈতিক মহলে। গতকালই বিজেপির রাজ্যের সব জেলার সভাপতিদের নাম ঘোষণা করে বিজেপির রাজ্য নেতৃত্ব। এবং দ্বিতীয়বারের জন্য শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে মনোনীত হয়েছিলেন অভিজিৎ রায় চৌধুরী।
