নিজস্ব প্রতিবেদক, শিলিগুড়ি , ২০ অক্টোবর’১৯:-

পাঁচ দিনের সফরে আগামীকাল উত্তরবঙ্গে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । জানা গিয়েছে, আগামীকাল দুপুরে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে মুখ্যমন্ত্রী সোজা চলে যাবেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে। সেখানে পুলিশের উদ্যোগে আয়োজিত বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
এরপর ২২শে অক্টোবর আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলা প্রশাসনকে নিয়ে উত্তরকন্যায় একটি প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। বৈঠক করে তিনি সোজা চলে যাবেন কার্শিয়াঙে। এরপর ২৩ তারিখ দার্জিলিং কালিম্পং জেলা প্রশাসনকে নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন। আগামী ২৫ তারিখ বিকেলে মুখ্যমন্ত্রী কলকাতা ফিরে যাবেন ।আগামী পুরসভা নির্বাচনকে নিয়ে তিনি নির্দেশ দেবেন বলে শোনা যাচ্ছে ।