আসবাবপত্রের দোকান-গুদামে তল্লাশি অভিযান : উদ্ধার ২০ লক্ষের চোরাই কাঠ

শিলিগুড়ি, দ্য ফোর্থ কলাম, ৩আগস্ট’১৯:-

ফাইল চিত্র

ফার্নিচারের দোকান ও গুদামে অভিযান চালিয়ে কুড়ি লক্ষ টাকার চোরাই কাঠ উদ্ধার করলো বনকর্মীরা। ঘটনাটি ঘটেছে, শিলিগুড়ির মাটিগাড়া সংলগ্ন শিব মন্দির এলাকায়। গোপন সূত্রের খবরের ভিত্তিতে, অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বেআইনি কাঠ উদ্ধার করে সাফল্য পেলো স্পেশাল টাস্ক ফোর্স।

সূত্রের খবর, মঙ্গলবার বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত, শিব মন্দির এলাকায় বেশ কিছু ফার্নিচারের দোকান ও গুদামে অভিযান চালায়। কাঠ গুলির কাগজপত্র দেখাতে না পারায়, চোরাই কাঠ গুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন বনকর্মীরা। বাজেয়াপ্ত করা চোরাই কাঠ গুলির বাজার মূল্য আনুমানিক প্রায় কুড়ি লক্ষ টাকা। সূত্রের খবর, এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। আগামী দিনেও এই ধরনের অভিযান চালানো হবে বলে, পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। চোরাই কাঠের ব্যবসার সাথে যুক্ত অভিযুক্তদের বিরুদ্ধে, কঠোর আইনি পদক্ষেপ নিবে বলে জানিয়েছে।

Leave a Reply

error: Content is protected !!