বেআইনি মদ বিক্রি ও মজুদ : গ্রেফতার ১

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ৯ সেপ্টেম্বর’১৯:-

বেআইনি মদ বিক্রি ও মজুদ রাখার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার অন্তর্গত শালুগারা এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গোপন সুত্রে খবর পায় ভক্তিনগর থানার পুলিশ। রবিবার রাতে ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশের কাছে খবর আসে শালুগাড়া এলাকায় বেআইনিভাবে মজুদ এবং বিক্রি করছে এক ব্যক্তি। ওই খবরের ভিত্তিতে তৎক্ষণাৎ অভিযান চালায় ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ বাহিনী। শালুগাড়া বাজার এলাকা থেকে সন্তোষ বিশ্বকর্মা নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তার হেফাজত থেকে উদ্ধার হয় প্রায় কুড়ি বোতল দেশি এবং বিদেশি মদ। ধৃত সন্তোষ বিশ্বকর্মাকে সোমবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে।

Leave a Reply

error: Content is protected !!