ছোটো ছোটো পোকার দাপটে নাকাল শিলিগুড়ি : দিশেহারা নগরবাসী দুষছেন পৌরসভাকে | The4thcolumn

নিজস্ব প্রতিবেদক, শিলিগুড়ি, ১৯ফেব্রুয়ারি’২০২০ :-

বিগত কিছুদিন ধরে এক নতুন সমস্যার মুখোমুখি হচ্ছেন শিলিগুড়ি পৌরসভার বাসিন্দারা; যার জেরে কার্যত নাকাল হচ্ছেন পথচলতি মানুষ । না, কোনো ভাঙ্গা রাস্তা বা যানজট নয়, বেড়ে চলা অবর্জনাও নয়, নগরবাসীকে ব্যতিব্যস্ত করে তুলেছে এক ধরনের ছোটো ছোটো পোকা !

হঠাৎই নাকি সংখ্যায় অত্যাধিক বেড়ে গিয়েছে এই ডানাওয়ালা পোকা । রাস্তা ঘাটে ইতিউতি ঝাঁকে ঝাঁকে অবিরাম উড়ে চলেছে তারা । ফলত মুশকিলে পড়েছেন বাইক সাইকেল আরোহীরা । রীতিমতো চোখে মুখে ঢুকে গিয়ে দারুন সমস্যার উদ্রেক ঘটাচ্ছে এই ক্ষুদ্র জীব । শিলিগুড়ি কর্পোরেশনের ২১, ২২, ২৩, ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ডে এদের আধিক্য বেশি দেখা দিয়েছে ।

আচমকা কেনো উড়ছে এই ধরনের পোকা, তা এখনো রহস্য । সমস্যা সমাধানের কোনো দিশা খুঁজে না পেয়ে পৌরসভাকে দুষছেন এলাকাবাসীরা ।

Leave a Reply

error: Content is protected !!