সরু রাস্তা : তবুও অবাধ গতি গাড়ির : উল্টে গেল স্কুল বাস | The4thcolumn

নিজস্ব প্রতিবেদক, দ্য ফোর্থ কলাম, ১৭ফেব্রুয়ারি’২০২০ :-

সোমবার সকালে সিকিম রানিপোই সাত মাইল রাস্তায় পথাদূর্ঘটনায় উল্টে যায় একটি স্কুল বাস । একটি ট্রাকের সাথে সংঘর্ষের ফলে দূর্ঘটনাটি ঘটে । তবে স্বস্তির খবর কেউ গুরুতর আহত হয়নি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ওই সাতমাইল রাস্তাটি সরু হবার কারনে গাড়ি ধীরে চালানোর নির্দেশিকা জারী করা হয়েছে ; কিন্তুু তাতেও কোন লাভ হয় নি । আজ সকালে যখন প্রায় তিরিশজন ছাত্রছাত্রী নিয়ে বাসটি যাচ্ছিলো তখন উল্টো দিক থেকে ট্রাকটি এসে ধাক্কা মারে, ফলে বাসটি উল্টে যায় । স্বাভাবিকভাবেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে ছাত্রছাত্রীরা । ঘটনাস্থলেই তাদের প্রাথমিক চিকিৎসা করা হয় এবং তাদের অভিভাবকদের খবর দেওয়া হয়।

Leave a Reply

error: Content is protected !!