এনজেপি তে কোটি টাকার হাতির দাঁত ! ট্রেনের কামরা থেকে বহুমূল্য ধন উদ্ধার করলো ডিআরআই | The4thcolumn

নিজস্ব প্রতিবেদক, শিলিগুড়ি , ১৩ফেব্রুয়ারি’২০২০ :-

বৃহস্পতিবার সকালে রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডিআরআই) এর অভিযানে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে উদ্ধার হোলো কোটি টাকা মূল্যের হাতির দাঁত বা আইভরি ! পাওয়া গেছে ৭ টি হাতির দাঁত ।

আজ সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে গান্ধীধাম এক্সপ্রেসে অভিযান চালায় ডিআরআই । সেই ট্রেনের একটি কামরার বাথরুমের পাশের কুপে এই হাতির দাঁতগুলি নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি । ব্যক্তির নাম আজিম আহমেদ, বাড়ি অসমের কোকরাঝাড়ে । তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় সে অসমেই যাচ্ছিল । আজমকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করা হয়েছে । এর পেছনে কোনো চোরাশিকারকারী দল কাজ করছে কিনা তা খুঁজে বের করতে বিস্তারিত তদন্ত চলছে ।

Leave a Reply

error: Content is protected !!