নিজস্ব প্রতিবেদক, কোচবিহার, ২৫ফেব্রুয়ারি’২০২০:-

কাজ চলছে ‘হাউস ফর অল’ প্রকল্পের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘হাউস ফর অল’ প্রকল্পে সবথেকে সফলতা লাভ করেছে তুফানগঞ্জ পৌরসভা। এমনটাই দাবি পৌরসভার পৌরপ্রধান অনন্ত বর্মার। একই সাথে পৌর প্রধানের বক্তব্য কে গ্রেট মার্ক দিয়েছেন তুফানগঞ্জ এর কনভেনার শিবু পাল। সরকারি নথি অনুসারে মোট তিনটি দফায় হাউস ফর অল প্রকল্পের কাজ চলছিল পৌর এলাকায়। পৌরসভার 12 টি ওয়ার্ডে পনেরশো 31 টি বাড়ির কাজ চলছে এই মুহূর্তে। প্রথম দফায়535 টি বাড়ি তৈরি করে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে। দ্বিতীয় দফায় 621 টি বাড়ি প্রায় সম্পূর্ণ। বাকি বাড়িগুলি তৃতীয় দফায় কাজ শুরু হয়েছে। কোচবিহারের মোট 6 টি পৌরসভার মধ্যে তুফানগঞ্জ পৌরসভায় এই প্রকল্প যথেষ্ট সফলতা লাভ করেছে। পৌর প্রধান অনন্ত বর্মা জানান, ইতিমধ্যেই পৌর দপ্তর থেকে 22 কোটি টাকার উন্নয়নের কাজ হয়েছে তুফানগঞ্জ পৌর এলাকায়। এরমধ্যে রাস্তা, জল নিকাশি ব্যবস্থা রয়েছে।উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকুল্যে 16 কোটি টাকার কাজ হয়েছে তুফানগঞ্জ এ।এছাড়াও পৌরসভার নিজস্ব ফান্ড থেকে তিন কোটি টাকার কাজ করা হয়েছে।ইতিমধ্যেই বেশ কয়েকটি নতুন রাস্তার সংস্কারের কাজ শুরু হয়ে যাবে। আমরা রায়ডাক নদী কে সংস্কার করার কথা ভাবছি।
তুফানগঞ্জ এর কনভেনার শিবু পাল জানান, কুড়ি বছর পর ২০১৫ তে তৃণমূলের ক্ষমতায় আসে তুফানগঞ্জ পৌরসভা । তার দাবি, ২০১৫ সালের আগে কুড়ি বছরে কোনো পরিকল্পনা ছিল না পৌর এলাকায় ; তৃণমূল কংগ্রেস ডাম্পিং গ্রাউন্ড এর জমি ইতিমধ্যেই কেনা হয়েছে । শুধু তাই নয়, সাধারণ মানুষের দাবি মেনে বৈদ্যুতিক চুল্লি সহ একটি অত্যাধুনিক শ্মশান নির্মাণের জন্য জমি চিহ্নিত করা হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর টেন্ডার দিলেই কাজ শুরু হতে পারে । তিনি আরো জানান, ১ নং ওয়ার্ডে একটি নতুন রিজার্ভার তৈরি করা হয়েছে যার মাধ্যমে ৬ টি ওয়ার্ড কে আলাদা করে জল পরিষেবা দেওয়া সম্ভব হবে। রিজার্ভার এর কাজ সম্পূর্ণ হয়ে গেছে এখন শুধু উদ্বোধনের অপেক্ষা।
পৌর প্রধান অনন্ত বর্মা জানান, প্রতিবছরের বন্যা সমস্যার মোকাবিলা করতে একটি বাঁধের পরিকল্পনা করেছি। এছাড়াও, ইতিমধ্যেই রায়ডাক নদী কে কেন্দ্র করে একটি উদ্যান তৈরি করা হয়েছে।