বিএসএফ এর গুলিতে জখম ৩ কৃষক ! : চিকিৎসা চলছে কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে | The4thcolumn

নিজস্ব প্রতিবেদক, কোচবিহার, ২০ফেব্রুয়ারি’২০২০ :-

বিএসএফের গুলিতে আহত ৩ কৃষককে বৃহস্পতিবার দুপুরে ভর্তি করা হল কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে । তুফানগঞ্জের কৃষ্টপুর এলাকায় কাঁটাতারের বিপরীতে বাংলাদেশের দিকে নিজেদের কৃষি জমিতে কাজ করতে গিয়েছিলেন এই শ্রমিকরা। সেখানেই অতর্কিত বিএসএফের তরফ থেকে গুলি চালানো হয় বলে অভিযোগ।

গুলিতে গুরুতরভাবে আহত হয়েছেন আলিমান বিবি নামে এক কৃষক। ঘটনায় আরো দুজন আহত হয়েছে। গুলি লাগে জহির আলী শেখ ও জলিল আহমেদ নামক আরো দুই ব্যক্তির।

জহির আলী শেখ জানান,তারা সকাল থেকেই নিজেদের পরিচয় পত্র জমা দিয়ে কাঁটাতার পার হয়ে গিয়ে জমিতে কাজ করছিলেন। দুপুরে খাওয়ার খাওয়ার সময় অতর্কিত গুলি চলে তাদের ওপরে। ভারতীয় সীমানা থেকে গুলি চালানো হয়েছে বলেই তাদের অভিযোগ।

বাকি দুজন সামান্য আহত হলেও আলিজান বিবি গুরুতর আহত হয়েছে।কুচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলা কালীন কোচবিহার কোতোয়ালি থানার তরফ থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

error: Content is protected !!