নিজস্ব প্রতিবেদক, কোচবিহার, ২৪ফেব্রুয়ারি’২০২০:-

দীর্ঘদিনের দাবি মেনে কোচবিহার ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ী সমিতির অফিসের বৈধ কাগজপত্র তুলে দেওয়া হল ব্যবসায়ী সমিতির হাতে । ২০০৩ সালে ভবানীগঞ্জ বাজারে বিধ্বংসী আগুনে পুড়ে যায় তারপর নতুন করে বাজার নির্মাণ হওয়ার সময় ব্যবসায়ী সমিতির জন্য নির্দিষ্ট ঘর ধার্য করা হলেও তার বৈধ কাগজপত্র ছিল না। এমতাবস্থায় দীর্ঘদিন ধরেই ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে পৌর পতির কাছে আবেদন করা হচ্ছিল তাদের বৈধ কাগজপত্র তুলে দেওয়ার জন্য। রবিবার ভবানীগঞ্জ বাজারে পৌরসভা বাজার অফিসে পৌরপতি হুন্সিংয়ের উপস্থিতিতে ব্যবসায়ী সমিতির অফিস ঘরের বৈধ কাগজপত্র তুলে দেওয়া হল। .
এই প্রসঙ্গে পৌরপতি বলেন দীর্ঘদিন ধরেই ব্যবসায়ী সমিতির তাকে এই আবেদন করেছিলেন অবশেষে সমস্ত বাধা অতিক্রম করে তাদের হাতে এই কাগজপত্র তুলে দিতে পেরে স্বভাবতই তিনি আপ্লুত। ব্যবসায়ী সমিতির সম্পাদক চাঁদ কুমার সাহা বলেন সকল ব্যবসায়ীর পক্ষ থেকে পৌরপতি কে তারা অভিনন্দন যাপন করছেন এবং সেই সাথে প্রায় ১০ হাজার বর্গফুটের তাদের অফিস ঘরের জন্য বৈধ কাগজপত্র পাওয়াতে স্বভাবতই তারা অত্যন্ত খুশি। এর পাশাপাশি তারা বলেন ভবানীগঞ্জ বাজারের মধ্যবাজারে যে সমস্ত ব্যবসায়ীরা অবৈধভাবে দখল করে আছেন সেই সমস্ত ব্যবসায়ীদের দোকান দখল মুক্ত করার জন্য তারা পৌরপতি কাছে আবেদন করেছে। পরবর্তী জানান বিষয়ে একটি বিশেষ দল তৈরি করা হয়েছে যারা খুব দ্রুত বিভিন্ন দোকানদারদের জায়গা রিপোর্ট পৌরপতির হাতে তুলে দেবেন ।