কেন্দ্র ও রাজ্যের ‘ সর্বনাশা ‘ বাজেটের প্রতিবাদে অবস্থানে সিপিআইএম : কুমারগ্রামদুয়ার | The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৩ফেব্রুয়ারি’২০২০ :-

কেন্দ্র ও রাজ্য সরকারের সাম্প্রতিক বাজেট এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অবস্থান করল আলিপুরদুয়ারের কুমারগ্রাম দুয়ার এলাকার সিপিআইএম কর্মী সমর্থকরা । তাদের বক্তব্য কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়ের বাজেটই কৃষক বিরোধী এবং বেকার বিরোধী ; কেবলমাত্র পুঁজিপতিদের স্বার্থরক্ষাকারী এই বাজেট দেশের জন্য সর্বনাশা ।

স্থানীয় এক সিপিআইএম কর্মীর মতে, কেন্দ্রীয় বাজেটে বেকার সমস্যা সমাধানের কোনো দিশা দেখানো হয়নি, উপরন্তু একশ দিনের কাজের বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে । সেই সঙ্গে রয়েছে পাবলিক সেক্টরগুলির দেদার বেসরকারিকরণ । তিনি আরো বলেন, রাজ্য বাজেট বা কেন্দ্রীয় বাজেটের কোনোটিতেই উত্তরবঙ্গের চা শিল্প অবক্ষয়ের যে জ্বলন্ত সমস্যা তা নিয়ে কোনো কথাই বলা হয়নি । চা শিল্পে নূন্যতম বরাদ্দ দীর্ঘদিন যাবৎ বকেয়া রয়েছে, দিন দিন বন্ধ হয়ে একের পর এক চা বাগান, এইসব সমস্যার কোনো সঠিক দিশা না দেখানোয় রাজ্য ও কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে তারা আজ বিক্ষোভ জানায় ।

প্রসঙ্গত, গত ১লা ফেব্রুয়ারি ভারতের কেন্দ্রীয় সরকারের তরফে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বার্ষিক ইউনিয়ান বাজেট পেশ করেন এবং তিন দিন আগে অর্থাৎ ১০ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রী অমিত মিত্র রাজ্যের বাজেট পেশ করেন । এই দুই বাজেটের তীব্র সমালোচনা করছে বিরোধী দলগুলো, যাদের মধ্যে বামপন্থীরাই প্রধান ।

Leave a Reply

error: Content is protected !!