পাচারের পথে উদ্ধার রেশনের ৫১৭ বস্তা আটা : খবরে আলিপুরদুয়ার |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২০ নভেম্বর’১৯:-

অভিযান চালিয়ে অবৈধ আটা বোঝাই ট্রাক সহ দুজন গ্রেপ্তার। ঘটনাটি ঘটেছে, ৩১নম্বার জাতীয় সড়কে নিমাতি দোমহনি এলাকায়। সূত্রের খবর, গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ট্রাককে আটক করে পুলিশ। ট্রাকটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় বস্তা -কে- বস্তা রেশনের আটা। মোট ৫১৭ বস্তা আটা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ । কালচিনি থানার পুলিশ চালকসহ এক ব্যক্তিকে আটক করেন। জানা যায়, চালক সহ ধৃত ব্যক্তি অসমের গোঁসাইগাঁও এলাকার বাসিন্দা। পুলিশের প্রাথমিক অনুমান, ধৃতরা রেশন চক্রের সাথে জড়িত। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন আটা বোঝাই করা ট্রাকটি ময়নাগুড়ি থেকে আসামের ধুবড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। পুলিশ দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে কে বা কারা এই পাচারচক্রের সাথে জড়িত। বুধবার ধৃতদের আলিপুরদুয়ার জেলা আদালতে তোলা হবে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!