বিজ্ঞান প্রদর্শনীতে প্রাধান্য পেল পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষা : পৌর ছাত্র-যুব বিজ্ঞান মেলা

নিজস্ব প্রতিবেদক,জলপাইগুড়ি,২০ সেপ্টেম্বর’১৯ :-

পৌর ছাত্র-যুব বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হলো ধূপগুড়ি তে। বিজ্ঞান প্রদর্শনীতে প্রাধান্য পেল পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষার বিষয়। বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের তৈরি করা মডেল ফুটে উঠেছে সেই ছবি। পশ্চিমবঙ্গ ক্রীড়া ও যুবকল্যান দপ্তরের উদ্যোগে ও ধূপগুড়ি পৌরসভার সহযোগিতায় শুক্রবার ধূপগুড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ে বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়।মূলত শহরের তিনটি স্কুলের ছাত্র-ছাত্রীরা এই প্রদর্শনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে।বিজ্ঞান প্রদর্শনীর মাধ্যমে পরিবেশ রক্ষার নানান মডেল এদিন ছাত্র ছাত্রীরা তুলে ধরে।ধূপগুড়ির বিধায়ক মিতালি রায়,পুরসভার চেয়ারপারসন ভারতী বর্মন,পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ মজুমদার কাউন্সিলর অর্পিতা ঘোষ আজকের এই অনুষ্ঠানে যোগদান করেন।ধূপগুড়ির বিধায়ক মিতালি রায় প্রতিটি মডেল ঘুরে ঘুরে দেখেন ও ছাত্র-ছাত্রীদের উৎসাহ দেন।তিনি বলেন”খুবই ভালো উদ্যোগ,ছোটো ছোটো ছেলে মেয়েরা যেইসব পরিবেশ বান্ধব বিজ্ঞান সম্মত মডেল তৈরি করেছে সেটা প্রশংসনীয়।আমি চাই ওরা আরো ভালো কাজ করুক আমরা ওদের সাথে আছি।”

বৈরাতিগুড়ি উচ্চ বিদ্যালয়ের ভূগোলের শিক্ষক জাতিস্মর ভারতী বলেন,আজকের এই প্রয়াস ক্ষুদ্র আকারে হলেও এই ক্ষুদে বিজ্ঞানীরা একদিন বড়ো জায়গায় পৌঁছবে আমাদের বিশ্বাস।অনেকেই এখানে এইসব মডেল দেখতে ভিড় জমাচ্ছেন তারা যদি তাদের বাড়িতে এই সব উপায় প্রয়োগ করে তবে তারা উপকৃত হবে।

Leave a Reply

error: Content is protected !!