নিজস্ব প্রতিবেদক,কোচবিহার,৮সেপ্টেম্বর’১৯:-

নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হলো কোচবিহারে। রবিবার কোচবিহার জেলা পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়। এদিন কোচবিহার জেলা পরিষদের পক্ষ থেকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে একটি রেলি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, কোচবিহারের জেলাশাসক কৌশিক সাহা, কোচবিহার জেলা পরিষদের সদস্য কৃষ্ণকান্ত বর্মন প্রমূখ। এদিন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জেলা পরিষদের সামনে পতাকা উত্তোলন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও জেলাশাসক কৌশিক সাহা । এরপর মন্ত্রী ও জেলা শাসকের উপস্থিতিতে বিশ্ব সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য রেলি বের হয় কোচবিহার শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। রেলি শেষে কোচবিহারের উৎসব অডিটোরিয়াম হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এদিন উৎসব অডিটোরিয়াম হলে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ও ঘোষ মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক কৌশিক সাহা, সদর মহকুমা শাসক সঞ্জয় পাল, কোচবিহার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদ সহ জেলা পরিষদের অন্যান্য সদস্যরা। সেখানে বক্তব্য রাখেন মন্ত্রী ছাড়াও অন্যান্য বিশিষ্টরা। বক্তব্য রাখতে গিয়ে সাক্ষরতা অভিযান কে এগিয়ে নিয়ে যেতে রাজ্য সরকারের নানা দিক তুলে ধরেন মন্ত্রী সহ অন্যরা।