নবান্ন অভিযানে পুলিশী বাধা : এস এফ আই ‘এর ধিক্কার মিছিল

নিজস্ব প্রতিবেদক , ফালাকাটা, ১৭ সেপ্টেম্বর’১৯ :-

এসএফআই এর নবান্ন অভিযানে পুলিশের বাধা দেওয়ার প্রতিবাদে ফালাকাটায় ধিক্কার মিছিল করে থানায় গিয়ে পুলিশের হাতে লাল গোলাপ ফুল ও আলতা দিয়ে পুলিশকে অভিনন্দন জানালো এসএফআই ফালাকাটা কমিটি । এরপর সেই ধিক্কার মিছিল ফালাকাটা পরিক্রমা করে মেইন রোডের ট্রাফিক মোরে একটি প্রতিবাদ সভা করা হয় । সেখানে পুলিশ ও রাজ্য সরকারের নিন্দা করেন সকল বক্তারা ।

Leave a Reply

error: Content is protected !!