নিজস্ব প্রতিবেদক, ফালাকাটা, ১৭ সেপ্টেম্বর’১৯ :-

ফালাকাটা ব্লক প্রশাসন এবং ফালাকাটা পঞ্চায়েত সমিতির ব্যাবস্থাপনায় ফালাকাটা কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো ব্লক যুব সংসদ । এখানে ব্লকের ৬ টি স্কুল অংশগ্রহণ করে । যুব সংসদ, কুইজ ও তাত্ক্ষণিক বক্তিতা এই তিনটি বিষয়ের উপর প্রতিযোগিতা হয় । প্রতিটি বিষয়ের প্রথম স্থান অর্জন কারীরে জেলা স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পাঠানো হবে বলে জানান আবর বিদ্যালয় পরিদর্শক রাজা ভৌমিক । উপস্থিত ছিলেন বিডিও সূপ্রতিক মজুমদার, অবর বিদ্যালয় পরিদর্শক রাজা ভৌমিক প্রমুখ ।