নিজস্ব সংবাদদাতা, ধুপগুড়ি, 28 আগস্ট’ 19:-

ধূপগুড়ি হাই স্কুলের প্লাটিনাম জুবলির দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান উপলক্ষে বুধবার ধূপগুড়ি পৌর ফুটবল ময়দানে ইস্টবেঙ্গল বনাম মহামেডান (অনুর্ধ ১৯) স্পোর্টিং ক্লাবের মধ্যে আজ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এদিন খেলার উদ্বোধনের আগে শহরে বর্নাঢ্য শোভা যাত্রা বের করা হয় । শোভা যাত্রা তে অংশ নেন ধূপগুড়ি হাই স্কুলের প্রাক্তন ছাত্র ফুটবলাররা । মিছিলে পা মেলান ধূপগুড়ির বিধায়ক মিতালি রায় , পুরসভার চেয়ারপার্সন ভারতী বর্মন । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইস্ট বেঙ্গল ক্লাবের শত বর্ষের সেরা খেলোয়ার প্রাক্তন ভারতীয় গোল রক্ষক ভাস্কর গাঙ্গুলি , অচিন্ত গুপ্ত (ডি এস পি ক্রাইম) শিলিগুড়ি ।
বিপুল সমর্থকদের উপস্থিতিতে ইস্টবেঙ্গল মহামেডান স্পোর্টিংকে ২-০ গোলে পরাজিত করে।ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন সুজিত সিং ও সুকুমার কারজী। চাম্পিয়ান হয় ইস্টবেঙ্গল ।
ম্যাচের শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া দেন ধূপগুড়ির বিধায়ক মিতালি রায় ।
ধূপগুড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক অশোক মজুমদার বলেন , স্কুলের প্লাটিনাম জুবলি উপলক্ষে আজকের এই প্রীতি ফুটবলের আয়োজন করা হয় । প্রচুর দর্শক এসেছিলেন । মানুষের মধ্যে দারুন উৎসাহ ছিলো । আগামিতে আরো বেশ কিছু অনুষ্ঠান রয়েছে প্লাটিনাম জুবলি উপলক্ষে ।