নিজস্ব প্রতিবেদক,ধূপগুড়ি, ১৮ অক্টোবর’১৯:-

দিদিকে বলো কর্মসূচি দ্বিতীয় পর্যায় প্রচার অভিযান শুক্রবার আনুষ্ঠানিক ভাবে ধুপগুড়ি পুরো এলাকায় এবং গ্রামীণ এলাকায় শুরু হলো। এদিন টাউন ব্লক তৃণমূল কার্যালয় এক সাংবাদিক সম্মেলন করেন তৃণমূলের ধুপগুড়ি বিধানসভার চেয়ারম্যান অশোক বর্মন এবং ধুপগুড়ি টাউন ব্লক এর কনভেনার অনিল চক্রবর্তী এবং গ্রামীণ কনভেনার ধজেন্দ্র নাথ রায় এই কথা জানান। প্রথম পর্যায়ের প্রতিটি বিধানসভা ক্ষেত্রে বিধায়করা “দিদিকে বলো” প্রচার করেছেন। এবার দ্বিতীয় পর্যায়ের দিদিকে বলো প্রচার শুরু হচ্ছে। তবে এবার প্রতিটি ব্লকে ব্লকের কনভেনার এবং জেলার জেলার নেতারা এই দিদিকে বলো কর্মসূচির পালন করে প্রচার করবেন।
এদিন অশোক বর্মন জানান, ধুপগুড়ি তে কালী পুজোর আগেই এই দিদিকে বল প্রচার কর্মসূচী শেষ করা হবে। শনিবার থেকে ধুপগুড়ি পুরো এলাকা দিয়ে এই দিদিকে বলো প্রচার শুরু হচ্ছে। ৭ টি দফায় চার টি গ্রুপে এবার দিদিকে বলো প্রচার চলবে। ধুপগুড়ি পৌরসভা ১৪ নম্বর এবং ২ নম্বর ওয়ার্ড এ দিদিকে বলো প্রচার করবে যুবনেতা দেবদুলাল ঘোষ এবং বিন্নাগুড়ি এলাকায় প্রচার করবেন জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা তৃণমূল গ্রামীণ কনভেনার ধজেন্দ্র নাথ রায়।
কোচবিহার:-
দিদিকে বলো কর্মসূচিকে সফল করে তুলতে শুক্রবার কোচবিহারের নাটাবাড়ি বিধানসভার ডাওয়াগুঁড়ি অঞ্চল এলাকায় গয়ারগাড়ি এলাকায় জনসংযোগ প্রচার চালালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এদিন তিনি তার নিজের বিধানসভা নাটাবাড়ি এলাকার একাধিক স্থানে সভা ছাড়াও সাধারণ মানুষের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এদিন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বিভিন্ন এলাকায় দিদিকে বলো কর্মসূচিকে সামনে রেখে প্রচার চালানোর সময় তার সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা ও স্থানীয় পঞ্চায়েতরা সহ অন্যান্যরা। এদিন এলাকাগুলিতে জনসংযোগ যাত্রার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকারের নানা উন্নয়নের কথাও তিনি তুলে ধরেন। পাশাপাশি এলাকার মানুষের নানা সুবিধা অসুবিধার কথা তিনি এদিন তাদের কাছ থেকে শোনেন। কোন রকম অসুবিধা হলে বা কোন অভিযোগ থাকলে দিদিকে বলো কর্মসূচিতে ফোন নাম্বার সহ কার্ড তিনি সকলের হাতে তুলে দেন। রবীন্দ্রনাথ ঘোষ বলেন এই কর্মসূচিতে গ্রামের মানুষের সাথে জনসংযোগের মধ্য দিয়ে সম্পর্ক আরো সুদৃঢ় হচ্ছে। আগামী বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলার নয়টি আসনেই তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়ী হওয়া ছাড়াও গোটা রাজ্যে রেকর্ডসংখ্যক আসন নিয়ে আবারো মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ক্ষমতায় আসবেন বলেও এদিন তিনি দাবি করেন। রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এদিন দিদিকে বল কর্মসূচিকে সামনে রেখে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় প্রচার চালানোর সময় কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।