নিজস্ব প্রতিবেদক, ধুপগুড়ি, ৫ ডিসেম্বর’১৯ :-

ফের অবৈধ বালি ব্যাবসায়ী ও বালি মাফিয়াদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে কড়া নির্দেশিকা মুখ্যমন্ত্রী দপ্তররের। চিঠি পেতেই ফের অভিযান বি এল আর ও এর। বড়সড় সাফল্য ভূমি রাজস্ব দপ্তরের।বৃহস্পতিবার বেআইনি বালির গাড়ির বিরুদ্ধে অভিযানে নেমে এক বিধায়কের ভাইয়ের নাম উঠে এসেছে। মোট চারটি গাড়ি আটক করেছেন বি এল আর ও দপ্তরের কর্মীরা।এই ‘ভাইয়ের’ বিরুদ্ধেই মূলত সিন্ডিকেট তৈরি করে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বলি পাথরের কারবারের অভিযোগ উঠছিলো বহুদিন।বিধায়কের ভাই হওয়ার দরুন পুলিশ সব কিছু জেনেও চুপ করে বসেছিলো বলে অভিযোগ ।শেষমেষ এদিন ধূপগুড়ি ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক প্রসেনজিৎ ভট্টাচার্যের নেতৃত্বে অভিযান চলে। পুলিশের সাথে যৌথ অভিযান এর কথা থাকলেও পুলিশের দেখা মেলেনি। চার টি গাড়ি আটক করা হয়েছে সারাদিন এই অভিযান চলবে বলে জানান আধিকারিকরা । জানা যাচ্ছে ধূপগুড়ির জলঢাকা নদী থেকে বালি তোলা সরকারি ভাবে বন্ধের নির্দেশ রয়েছে। তা সত্ত্বেও বালি তুলে বিভিন্ন এলাকায় রেলের কাজে বে আইনি বালি সাপ্লাই করা হচ্ছিলো।প্রশাসনের একাংশের বিরুদ্ধে এই পাচারে মদত দেওয়ার অভিযোগ উঠেছে।
