দুরামারী বাজারে আগুন : ভস্মীভূত দোকান

নিজস্ব সংবাদদাতা, ধূপগুড়ি,৮ সেপ্টেম্বর’১৯ :-

ধূপগুড়ির  দুরামারি তে সর্ট সার্কিট থেকে আগুন । আগুনে ভষ্মিভূত চার টি দোকান। আগুন নেভাতে গেলে দমকলের গাড়ি ভাঙচুর উত্তেজিত জনতার। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে  প্রাথমিক অনুমান ।ঘটনা টি ঘটেছে শুক্রবার রাত ১২.৩০ মিনিট নাগাদ খবর দেওয়া হয় দমকল কর্মীদের । গয়েরকাটা মধুবনি এলাকায় সেতু সংস্কার করার কাজ চলায় বড় গাড়ি চলাচল বন্ধ রাখায় দমকলের গাড়ি কে গয়েরকাটা পর্যন্ত গিয়ে ফিরে আসতে হয় । 
শুক্রবার রাতে দুরামারী বাজারের নাথুয়া রোড এলাকার একটি দোকানে আগুন লাগে এরপর পরপর পাঁচটি দোকানে আগুন ছড়িয়ে যায়।অল্প সময়ের মধ্যেই আগুনে ভস্মীভূত হয়ে যায় দোকানগুলি।কি কারণে আগুন লাগলো সেই বিষয়ে সঠিকভাবে কিছু জানা না গেলেও প্রাথমিক ভাবে আগুন লাগার কারণ হিসেবে শর্টসার্কিট কেই দায়ী করা হচ্ছে।স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগায়,সেই সাথে ধূপগুড়ির দমকল বাহিনীকে খবর দেওয়া হয়।গয়েরকাটা এলাকায় দুর্বল সেতুর দরুন ধূপগুড়ি থেকে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হলেও গয়েরকাটা থেকে ফিরে আসে।এরপর অনেকটা ঘুরে ফের নাথুয়া হয়ে দুরামারী পৌঁছয়।আর এরই মধ্যে অতিরিক্ত সময়ে আগুনের গ্রাসে চলে যায় পাঁচ-পাঁচটি দোকান।শেষে দমকল বাহিনী পৌঁছে দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করলেও শেষ রক্ষা সম্ভব হয়নি।পূজার আগে সর্বস্ব খুইয়ে মাথায় হাত ব্যবসায়ীদের।

Leave a Reply

error: Content is protected !!