গাড়ির ধাক্কায় আহত বনবিড়াল : মেরে মাংস খাওয়ার পরিকল্পনা বানচাল করল স্থানীয় বাসিন্দারা |The4thcolumn

নিজস্ব প্রতিবেদক,ধূপগুড়ি,৮ ফেব্রুয়ারি’২০২০:-

ফের দ্রুতগামী গাড়ির ধাক্কায় আহত হল বন বিড়াল। আহত বনবিড়াল কে মেরে মাংস খাওয়ার পরিকল্পনা ভেস্তে দিল স্থানীয় বাসিন্দারা । ঘটনাস্থল, ধূপগুড়ি কলেজপাড়া ৩১ নং জাতীয় সড়ক । বন বিডালটির চোখে ও মাথায় আঘাত রয়েছে, খবর সূত্র বনবিভাগ। আহত বিড়ালটিকে উদ্ধার করে দড়ি দিয়ে বেঁধে রেখেছে গ্রামবাসীরা একটি বাক্সে। প্রত্যক্ষদর্শীরা জানান,বন বিড়ালটি 31 নম্বর জাতীয় সড়ক পার হয়ে অন্য পাশে যাচ্ছিল ।সেই মুহূর্তে একটি মোটরবাইক দ্রুতগতিতে ধাক্কা মারে, জাতীয় সড়কের মধ্যেই লুটিয়ে পড়ে বিড়ালটি। সেসময় কিছু পথচারী আহত প্রাণীটিকে দেখে সেটাকে মেরে মাংস খাওয়ার পরিকল্পনা করে এবং তারা সেটি কে উদ্ধার করে সাইকেলে বেঁধে নিয়ে যাওয়ার চেষ্টা শুরু করে । তখনই পাশের কিছু দোকানদার দূর থেকে দেখে তাদের সন্দেহ হয়। তারা সে যুবকদের জিজ্ঞেস করেন কি কারণে এটি কে নিয়ে যাওয়া হচ্ছে । তার প্রতি উত্তরে পথচারী ওই ব্যক্তিরা জানান, মাংস বানিয়ে সেটিকে খাবে। এর পরেই কলেজপাড়া ক্লাবের যুবকরা তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়। এরপর একটি বাক্সতে বন্দি করে রাখা হয় তাকে এবং খবর দেয় বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীদের।

প্রসঙ্গত এর আগেও ধুপগুড়ি কলেজ পাড়া এলাকায় দ্রুত গতিতে আসা গাড়ির ধাক্কায় আহত হয়েছিল একটি পূর্ণবয়স্ক বন বিড়াল ।সেটিকে পরবর্তীতে বনদফতরের হাতে তুলে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা সুব্রত পাল বলেন, গাড়ির ধাক্কায় আহত হয় এই বন বিড়ালটি। সেই সময় রাস্তা দিয়ে কিছু লোক সাইকেলে করে যাচ্ছিলেন। তারা আহত বন বেড়াল টির মাংস চাকনা বানিয়ে মদ দিয়ে খাওয়ার পরিকল্পনা করে এবং সাইকেলে তুলে নেয়। তখনই স্থানীয় ক্লাবের যুবকরা বিষয়টি দেখে তাদের কাছ থেকে আহত প্রাণীটিকে ছিনিয়ে নেয় বাক্স বন্ধ করে রাখে এবং বনদপ্তর এর খবর দেয়।

জলপাইগুড়ি অনারারি ওয়াইল্ডলাইফ গার্ডেন সীমা চৌধুরী বলেন, এই প্রাণীটি খুব হিংস্র হয়। এরা সাধারণত জনবহুল এলাকায় বসবাস করে না, গভীর জঙ্গলে অথবা বড় জলাশয়ের পাশে আশ্রয় নিয়ে থাকে। কি করে এই বন বিড়ালটি আহত হল এবং লোকালয় এলো তা খতিয়ে দেখা হচ্ছে। প্রানী টিকে থেকে উদ্ধার করে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হবে সেখানে চিকিৎসা করা হবে প্রাণীটির।

Leave a Reply

error: Content is protected !!