মদ্যপান করে স্ত্রী’কে খুন : ধৃত স্বামী |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১০ডিসেম্বর’১৯:-

মদপ্য অবস্থায় স্ত্রীকে ভারী বস্তু দিয়ে আঘাত করে খুন করলো স্বামী। ঘটনাটি ঘটেছে, ফালাকাটা ব্লকের দলগাঁও গ্রাম পঞ্চায়েতের ফরেস্ট ভিলেজ এলাকায়। সূত্রের খবর, সোমবার রাত বারোটা নাগাদ স্বামী কৃষ্ণা ওরাওঁ এর সাথে স্ত্রীর বিরিশ ওরাওঁ(৩২) এর বচসা শুরু হয়। মদপ্য অবস্থায় স্ত্রীর উপর চড়াও হন অভিযুক্ত কৃষ্ণা ওরাওঁ। সেই সময় ছেলে ও মেয়ে সহ পরিবারের লোকজন তাকে বাধা দিলে তাঁদেরকেও আঘাত দেওয়ার চেষ্টা করে অভিযুক্ত। জানা যায়, ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর স্ত্রীর। চিৎকারের আওয়াজ পেয়ে আশেপাশে মানুষ অভিযুক্ত কৃষ্ণার বাড়িতে ভিড় জমায়েত করেন। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জটেশ্বর ফাঁড়ির পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়। ইতিমধ্যে ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, স্ত্রীকে খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত।

Leave a Reply

error: Content is protected !!