বঙ্গোপসাগরে নিম্নচাপ : আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১১আগস্ট’১৯:-

আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের পাঁচ জেলায়, ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। জারি করা হয়েছে সতর্কবার্তাও। মৌসম ভবন অফিস থেকে জানিয়েছেন, বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে একটি নিম্নচাপ। যার কারণে বাংলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে কলকাতায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বজ্রবৃষ্টি সহ ঝড়ো হওয়ার সম্ভাবনা আগামী ১৪ তারিখ পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছেন। ইতিমধ্যে মৎস্য জীবীদের সমুদ্রে না যেতে বলা হয়েছে। ঘন্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, পশ্চিম মধ্য এবং দক্ষিণ-পশ্চিম আরব সাগরে বইতে পারে বলে মৌসম ভবন জানিয়েছেন।

Leave a Reply

error: Content is protected !!