বছরের চতুর্থ দিন : শুরু বন্যপ্রাণ মৃত্যু : ডুয়ার্সের চা বাগানে উদ্ধার মৃত লেপার্ড |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৪ জানুয়ারি’২০২০ :-

বছর শুরু হয়েছে মাত্র চার দিন । এর মধ্যেই দু:সংবাদ বক্সা বাঘ বনে । ফের এক লেপার্ডের মৃতদেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। শনিবার সকালে বক্সা বাঘ বনের হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের অন্তর্গত জঙ্গল লাগোয়া ভাটপাড়া চা বাগানে একটি পুর্নবয়স্ক মাদী লেপার্ড মৃত অবস্থায় উদ্ধার করেন বনকর্মীরা। চা বাগানের ২৮ নম্বর কম্পার্টমেন্টের নালায় উদ্ধার হয় লেপার্ড টি। তবে মৃত লেপার্ডটির শরীরে কোন ক্ষত না থাকায় , মৃত্যুর কারন নিয়ে রীতিমত ধন্দে পড়েছে বক্সা বনবিভাগ ।

এই প্রসঙ্গে সংশ্লিস্ট উপ ক্ষেত্র অধিকর্তা কল্যাণ রাই মৃতদেহ উদ্ধারের সত্যতা জানানো ছাড়া মুখ খুলতে চান নি । তিনি জানান, মৃত লেপার্ড এর শরীরে কোনো ক্ষত পাওয়া যায় নি । শরীরের কোনো অংশ খোয়া যায় নি । অন্যদিকে , মৃত্যুর কারন জানতে মৃতদেহে ময়নাতদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে বক্সা বন বিভাগ।

অন্যদিকে , শরীরে কোনো আঘাত নেই , দেহাংশও অটুট , বাগানের নালায় মুখ থুবড়ে পড়ে থাকা পূর্ণবয়স্ক মাদী লেপার্ড সম্ভবত বিষক্রিয়ায় মারা গিয়েছে বলেই ফিসফাস বক্সা বাঘ বনে ।

Leave a Reply

error: Content is protected !!